ঢাকাশনিবার, ৭ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
ঢাকাশনিবার, ৭ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইসিটি
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. ইসলাম
  7. এশিয়া
  8. কলাম
  9. ক্রিকেট
  10. খেলা
  11. চাকরী
  12. জাতীয়
  13. জেলা
  14. জেলা সংবাদ
  15. নিয়োগ
আজকের সর্বশেষ সবখবর

মাদক মামলায় সাজা ওয়ারেন্টভুক্ত একজন আসামি রাজধানীর যাত্রাবাড়ী হতে গ্রেফতার করেছে র‍‍্যাব-১০

সংগৃহীত
জানুয়ারি ২০, ২০২৬ ১:৪৪ অপরাহ্ণ
Link Copied!

১। র‍‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‍‍্যাব-১০ এর একটি আভিযানিক দল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সাজাপ্রাপ্ত পলাতক আসামি *মোসা: হাজেরা বেগম (৩৫)’কে ডিএমপি, ঢাকা যাত্রাবাড়ী থানাধীন ঠাটার বাজার এলাকা* থেকে গ্রেফতার করেছে।

২। গোপন সংবাদের ভিত্তিতে এবং আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তায় *অদ্য ১৯/০১/২০২৬ তারিখ বিকাল অনুমান ১৬.৩০ ঘটিকার সময়* র‍‍্যাব-১০ এর একটি চৌকস আভিযানিক দল *ডিএমপি, ঢাকা যাত্রাবাড়ী থানাধীন ঠাটার বাজার এলাকায়* একটি পরিকল্পিত অভিযান পরিচালনা করে। অভিযানে ডিএমপি, ঢাকার যাত্রাবাড়ী থানার জিআর মামলা নং- ৮৭/১৯, ধারা- ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন এর ৩৬(১) এর টেবিল ১০(ক) এর সাজা পরোয়ানাভুক্ত পলাতক আসামি *মোসা: হাজেরা বেগম (৩৫),* স্বামী- মোঃ রাসেল, সাং- সিটি পল্লি (নতুন বস্তি), থানা- যাত্রাবাড়ী, ডিএমপি, ঢাকা’কে গ্রেফতার করা হয়।

৩। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি স্বীকার করে যে, সে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে বিভিন্ন এলাকায় আত্মগোপন করে ছিল। গ্রেফতারকৃত আসামি’কে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।