ভারতের কাছে পাকিস্তানের ৬১ রানের হার কোনোভাবেই মেনে নিতে পারছেন না সাবেক ক্রিকেটাররা। কলম্বোতে লড়াই তো দূরের কথা টি-টোয়েন্টির ক্রিকেটে পাকিস্তান ১২০ রানও করতে পারেনি। এমন হারের পর পাকিস্তান ক্রিকেট তুমুল সমালোচনার মুখে পড়েছে।
সবাই যখন ক্রিকেটার ও বোর্ডের সমালোচনায় ব্যস্ত, এরই মাঝে এবার ভিন্ন এক মন্তব্য করেছেন সাবেক পাকিস্তানি স্পিনার দানিশ কানেরিয়া।
এই লেগ স্পিনারের মতে, ভারতের বিপক্ষে পাকিস্তান ম্যাচ বয়কট করলেই ভালো হত, তাহলে পাকিস্তান কম বিব্রত হত।
সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক টুইট বার্তায় তিনি লেখেন, ‘সত্যি বলতে, হয়তো বয়কট করলেই কম বিব্রতকর হত।
ভারতের বিপক্ষে গতকাল পাকিস্তান কোনো রকমের লড়াই করতে পারেনি। ১৭৬ রানের লক্ষ্যে নেমে প্রথম দুই ওভারেই তিন উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে যায় বাবর আজমরা। শেষ পর্যন্ত ১২ বল আগেই ১১৪ রানে গুটিয়ে যায় পাকিস্তান।
এমন পারফরম্যান্সের পর পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নাকভিকে একহাত নিয়েছেন সাবেক পেসার শোয়েব আখতার। রাওয়ালপিন্ডি এক্সপ্রেস খ্যাত এই পেসারের মতে, পিসিবি চেয়ারম্যান অযোগ্য বলেই দলটির এমন অবস্থা।
