সিরাজগঞ্জের বেলকুচিতে ২১ ফেব্রুয়ারী শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ও চিত্রাঙ্কন প্রতিযোগিদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে বেলকুচি উপজেলা অডিটোরিয়ামে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বেলকুচি উপজেলা নির্বাহী অফিসার আফরিন জাহান।
অনুষ্ঠান সঞ্চালনা করেন বেলকুচি উপজেলা সমাজসেবা অফিসার দেবাশীষ কুমার ঘোষ।
শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ ৫ বেলকুচি এনায়েতপুর চৌহালী আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আমিরুল ইসলাম খাঁন আলিম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বেলকুচি উপজেলা সহকারী কমিশনার ভূমি ইশরাত জাহান, বেলকুচি থানা অফিসার ইনচার্জ শেখ ফরিদ উদ্দীন, বেলকুচি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস গোলাম রেজা, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোছাঃ নাহিদা ইয়াসমিন, সিরাজগঞ্জ জেলা বিএনপির সাবেক সদস্য মোঃ গোলাম আজম, বেলকুচি উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মোঃ বনি আমিন।
এসময় আরও উপস্থিত ছিলেন বেলকুচি উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক মন্ডল, পৌর বিএনপির সাবেক আহবায়ক হাজী আলতাফ হোসেন প্রামানিক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্ম কর্তা মোঃ হেলাল উদ্দিন, বেলকুচি উপজেলা কৃষি কর্মকর্তা সুকন্ত ধর, উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আল মাসুদ,
উপজেলা আনসার বাহিনী কর্মকর্তা মোস্তফা কামাল, আলহাজ্ব সিদ্দিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মেহেদী মাসুদ, সোহাগপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শহিদুল ইসলাম, উপজেলা প্রাণী সম্পদ কর্ম কর্তা মোঃ নাজমুল হক, উপজেলা আইসিটি কর্মকর্তা মোঃ ঈমান আলী, বেলকুচি উপজেলা জিয়া সাইবার ফোর্স এর সভাপতি ও বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব এর সভাপতি মোঃ রেজাউল করিম, সাধারণ সম্পাদক আব্দুল আলিম ও সাংগঠনিক সম্পাদক মোঃ মঞ্জুরুল ইসলাম সহ উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি সংসদ সদস্য আমিরুল ইসলাম খাঁন আলিম বলেন, আজ ২১ ফেব্রুয়ারী ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, যাদের রক্তের বিনিময়ে পেয়েছি এই ভাষা দিবস তাদের রুহের মাগফেরাত কামনা করছি, এমনকি ১৯৫২ আন্দোলন, ১৯৭১ ও ২০২৪ এর আন্দোলনে যারা শহীদ হয়েছে তাদের প্রতিও শ্রদ্ধা নিবেদন করে বলেন, যাদের রক্তের বিনিময়ে দেশে স্বাধীন ও ফ্যাসিষ্টমুক্ত হয়েছে তাদের সৃতিচারণ ধারণ করে দেশকে উন্নয়ন ও অন্যায় অবিচার এবং মাদক নির্মূল করতে দলীয় নেতৃবৃন্দ সহ আইন শৃঙ্খলা বাহিনীকে কঠোর পদক্ষেপ নেওয়ার আহবান জানান তিনি।
