গতকাল রাত আনুমানিক ২ টায় সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কক্সবাজার জেলার উখিয়া উপজেলার বালুখালী ১ নং ওয়ার্ড এলাকায় সেনাবাহিনীর নেতৃত্বে একটি বিশেষ যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে স্থানীয় শীর্ষ সন্ত্রাসী ও মাদক কারবারি জুলু প্রকাশ ওরফে জুলু ডাকাতের পুত্র সন্ত্রাসী আমিন এবং তার দেহরক্ষী জানে আলম সহ অপর একজন ব্যক্তিকে আটক করা হয়। অভিযানকালে যৌথবাহিনী কর্তৃক ঘটনাস্থল হতে ১ টি বিদেশি পিস্তল, ১ টি একে-২২ রাইফেল, ১ টি দেশীয় পিস্তল, ২ টি একনলা বন্দুক, ২ টি দেশীয় ধারালো অস্ত্র, ১ টি পিস্তল ম্যাগাজিন, ২ টি রাইফেল ম্যাগাজিন, ৪ রাউন্ড পিস্তল এমুনিশন, ৮৯ রাউন্ড রাইফেল এমুনিশন, ২ টি কার্তুজ এবং ২ টি ওয়াকি-টকি সেট উদ্ধার করা হয়।

বাংলাদেশ সেনাবাহিনী জননিরাপত্তা, আইনশৃঙ্খলা এবং জাতীয় নিরাপত্তা রক্ষায় সর্বদা অঙ্গীকারবদ্ধ। সন্ত্রাস, নাশকতা ও অপরাধ দমনে সেনাবাহিনীর এ ধরনের সমন্বিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
