ঢাকাশনিবার, ৭ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
ঢাকাশনিবার, ৭ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইসিটি
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. ইসলাম
  7. এশিয়া
  8. কলাম
  9. ক্রিকেট
  10. খেলা
  11. চাকরী
  12. জাতীয়
  13. জেলা
  14. জেলা সংবাদ
  15. নিয়োগ
আজকের সর্বশেষ সবখবর

কর্মীদের সাথে ঈদ উপহার বিতরণ

মোঃ ইলিয়াস শেখ, সিনিয়র রিপোর্টার
মার্চ ৬, ২০২৬ ৪:৩৫ অপরাহ্ণ
Link Copied!

মতিঝিলের ৯ নং ওয়ার্ডে কর্মীদের সাথে ঈদ উপহার বিতরণ

সোহেল ভাইয়ের পক্ষ থেকে উপহার বিতরণ, কাউন্সিলর প্রার্থী হওয়ার ঘোষণা হাবিবুল্লাহ মাহবুবের

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল-এর পক্ষ থেকে মতিঝিলের ৯ নং ওয়ার্ডে নেতাকর্মীদের সাথে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।

এ উপলক্ষে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে উপস্থিত থেকে ঈদ উপহার বিতরণ করেন স্থানীয় সমাজসেবক ও ঢাকা মহানগর দক্ষিণ শ্রমিক দলের আহবায়ক কমিটির সদস্য হাবিবুল্লাহ মাহবুব। অনুষ্ঠানে তিনি নেতাকর্মীদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন এবং তাদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করেন।

এ সময় বক্তব্যে হাবিবুল্লাহ মাহবুব বলেন, “আমাদের প্রিয় নেতা সোহেল ভাইয়ের নির্দেশনায় আমরা সবসময় মানুষের পাশে থাকার চেষ্টা করি। নেতাকর্মীদের ঐক্য ও ভালোবাসাই আমাদের শক্তি। এই ভালোবাসা ও ঐক্যকে সঙ্গে নিয়ে আমরা এলাকার উন্নয়ন ও জনসেবামূলক কাজ এগিয়ে নিতে চাই।”

অনুষ্ঠানে তিনি আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে মতিঝিলের ৯ নং ওয়ার্ড থেকে কাউন্সিলর প্রার্থী হওয়ার ঘোষণা দেন। তিনি ওয়ার্ডবাসী ও নেতাকর্মীদের দোয়া ও সমর্থন কামনা করেন এবং এলাকার উন্নয়ন, পরিচ্ছন্নতা, নিরাপত্তা ও নাগরিক সেবার মান উন্নয়নে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

এ সময় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ ওয়ার্ডের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।