ঢাকাসোমবার, ৩১শে আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ
ঢাকাসোমবার, ৩১শে আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইসিটি
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. ইসলাম
  7. এশিয়া
  8. কলাম
  9. ক্রিকেট
  10. খেলা
  11. চাকরী
  12. জাতীয়
  13. জেলা
  14. জেলা সংবাদ
  15. নিয়োগ
আজকের সর্বশেষ সবখবর

ঈদের নতুন কাপড় নিয়ে বাড়ি ফেরার পথে সড়কে মৃত্যু

admin
এপ্রিল ২০, ২০২৩ ৫:২৬ অপরাহ্ণ
Link Copied!

গ্রামের বাড়িতে মায়ের সঙ্গে ঈদ করার কথা ছিল। তার জন্য মা, বোন ও ভাগনে-ভাগনীদের জন ঈদের নতুন জামা কাপড় ও কেনা হয়। ঈদের নতুন জামা কাপড় নিয়ে সকালে গ্রামের বাড়ির উদ্দেশ্য রওনা হন। আসার পথেই বাস-ট্রাক সংঘর্ষে মৃত্যু হয় আরিফ কাজীর (২৫)।

ঢাকার ইসলামপুরে একটি কাপড়ের দোকানে চাকরি করতেন আরিফ। তিনি নড়িয়া উপজেলার কেদারপুর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের ছৈয়াল কান্দী গ্রামের মৃত শাজাহান কাজীর ছেলে। বৃহস্পতিবার (২০ এপ্রিল) সকাল পৌনে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

বড় ভাই জুয়েল কাজী জানান, আমরা দুই ভাই, এক বোন। আরিফ সবার ছোট। ঈদ উপলক্ষে ইসলামপুর থেকে গ্রামের বাড়ি শরীয়তপুরের নড়িয়ার উদ্দেশ্য রওনা হয়। পথে ওর এভাবে মৃত্যু আমরা মেনে নিতে পারছি না।

নড়িয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা শংকর চন্দ্র বৈদ্য বলেন, আমি খবর পেয়ে নিহতের বাড়িতে যাই। পরিবারের সঙ্গে কথা বলে তাদের সান্ত্বনা দিই। পরিবারটিকে আর্থিক সহযোগিতা করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।