ঢাকাসোমবার, ১১ই মে ২০২৬ খ্রিস্টাব্দ
ঢাকাসোমবার, ১১ই মে ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইসিটি
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. ইসলাম
  7. এশিয়া
  8. কলাম
  9. ক্রিকেট
  10. খেলা
  11. চাকরী
  12. জাতীয়
  13. জেলা
  14. জেলা সংবাদ
  15. নিয়োগ

কুষ্টিয়া দৌলতপুরে ভাতিজার হাতে চাচা খুন

Link Copied!

কুষ্টিয়ার দৌলতপুরে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে ভাতিজার হাতে চাচা মাহাফুজুল হক এরেন (৬৫) নিহত হয়েছেন।শনিবার (১০ জুন ২০২৩) সন্ধ্যায় উপজেলার আড়িয়া ইউনিয়ের বড় পাককোলা এলাকায় এই হত্যাকান্ডের ঘটনা ঘটে।
পুলিশ ও নিহতের পরিবার সুত্রে জানা যায়,জমি জমা সংক্রান্ত বিরোধের জের ধরে শনিবার সন্ধ্যায় ভাতিজার দেশি অস্ত্রের আঘাতে গুরুত্বর আহত হয়ে কুষ্টিয়া সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

নিহত মাহাফুজুল হক এরেন (৬৫) উপজেলার আড়িয়া ইউনিয়নের বড় পাককোলা এলাকার মৃত খোদা বক্স মালিথার ছেলে।

এবিষয়ে দৌলতপুর থানার ওসি মজিবুর রহমান জানান, সন্ধ্যায় জমিজমার বিরোধ নিয়ে দুই পক্ষের সংঘর্ষে মাহাফুজুল হক এরেন নামের এক জন নিহত হয়েছে।ঘটনাস্থলে পুলিশ মোতায়েন আছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহন করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।