ঢাকারবিবার, ১৪ই জুন ২০২৬ খ্রিস্টাব্দ
ঢাকারবিবার, ১৪ই জুন ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইসিটি
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. ইসলাম
  7. এশিয়া
  8. কলাম
  9. ক্রিকেট
  10. খেলা
  11. চাকরী
  12. জাতীয়
  13. জেলা
  14. জেলা সংবাদ
  15. নিয়োগ

নকল চিপস কারখানায় ৬০ হাজার টাকা জরিমানা ও নকল প্যাকেট ধ্বংস

রাশেদ, বিশেষ প্রতিনিধি
জুন ১১, ২০২৩ ৯:৫০ অপরাহ্ণ
Link Copied!

বগুড়ায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে নকল চিপস কারখানায় ৬০ হাজার টাকা জরিমানা ও ৫ হাজার প্যাকেট চিপস ধ্বংস করা হয়েছে।

রোববার দুপুর ১২ টায় পৌরসভার ২১ নং ওয়ার্ডে বেজোড়া স্কুলের পশ্চিম পাশে হিন্দুপাড়ায় এ অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কর্মকর্তা ইফতেখারুল আলম রিজভী।
অভিযানকালে তিনি জানান, ওমর ফারুখ চিপস কারখানায় অনুমোদনহীনভাবে অস্বাস্থ্যকর প্রক্রিয়ায় ডিং ডং নামে চিপস তৈরী করছিল। চিপসের প্যাকেটে উৎপাদনের তারিখ ২০১৬ লিখা। চিপসের প্যাকেটে শিশুদের প্রলুব্ধ করার জন্য খেলনা দেয়া হচ্ছে যা ঝুঁকিপূর্ণ হওয়ায় নিষিদ্ধ। চিপসের গায়ে কারখানার ঠিকানা মধুপুর, টাঙ্গাইল লিখা থাকলেও উৎপাদন হচ্ছিলো বেজোড়া, বগুড়ায়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান এই কর্মকর্তা।
এসময় জেলা পুলিশের একটি চৌকশ দলের সহযোগিতায় নকল ও মানব স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হওয়ায় ওমর ফারুখ এন্টারপ্রাইজকে ৬০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান এবং অনুমানিক ৫ হাজার প্যাকেট নকল ও ক্ষতিকর চিপস ধ্বংস করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।