ঢাকাবৃহস্পতিবার, ৩রা সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
ঢাকাবৃহস্পতিবার, ৩রা সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইসিটি
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. ইসলাম
  7. এশিয়া
  8. কলাম
  9. ক্রিকেট
  10. খেলা
  11. চাকরী
  12. জাতীয়
  13. জেলা
  14. জেলা সংবাদ
  15. নিয়োগ
আজকের সর্বশেষ সবখবর

মোরেলগঞ্জে নিজের হাত,পা নিজেই বেঁধে গলায় ফাঁস লাগিয়ে যুবকের আত্মহত্যা

মোঃনাজমুল মোরেলগঞ্জ প্রতিনিধি
জুন ১৭, ২০২৩ ৪:৫৩ অপরাহ্ণ
Link Copied!

বাগেরহাটের মোরেলগঞ্জে নিজের হাত,পা নিজেই বেঁধে গলায় ফাঁস লাগিয়ে এক যুবকের আত্মহত্যার ঘটনা ঘটেছে।গতো শুক্রবার রাত ৯টার দিকে পাতা-বাড়িয়া গ্রামের প্রবাসি আল আমিন খানের ছেলে মুন্না খান(১৯)গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন।এসময় ঘটনার খবর পেয়ে মোরেলগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে পৌছে মুন্নার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।প্রথমে আত্মহত্যাটি পরিকল্পিত খুন মনে হলেও পরে সেই আত্মহত্যার দৃশ্য করাত কলের মধ্যে বসানো সিসি ক্যামেরায় রেকর্ড হয়ে যায়।পরে সিসি ক্যামেরা ফুটেজ দেখে মৃত্যুর রহস্যের বিষয়ে নিশ্চিত হয় পুলিশ।সেখানে থাকা সিসি ক্যামেরা ফুটেজ চেক করে দেখা যায় মুন্না একাকী নিজের হাত, পা নিজেই বেঁধে গলায় ফাঁস লাগিয়ে করাত কলের মধ্যে আড়ার সাথে ঝুলে পড়তে।এ বিষয়ে মুন্নার মা মঞ্জু বেগম বলেন, মুন্না নেশাগ্রস্ত ছিল। সে শিউলি বেগমের করাত কলে চাকুরী করতো। গতকাল সন্ধ্যার দিকে সে (মায়ের কাছে) কিছু টাকা চেয়েছিল। টাকা না দেওয়ায় আত্মহত্যা করেছে।থানার ওসি মোঃ. সাইদুর বলেন, মুন্নার আত্মহত্যার দৃশ্য সিসি ক্যামেরায় ধরা পড়েছে। তাই এ বিষয়ে একটি অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে। শনিবার বেলা ৮টার দিকে তার মরদেহের পোস্ট মর্টেম করাতে বাগেরহাট সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।