ঢাকাবুধবার, ৩রা জুন ২০২৬ খ্রিস্টাব্দ
ঢাকাবুধবার, ৩রা জুন ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইসিটি
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. ইসলাম
  7. এশিয়া
  8. কলাম
  9. ক্রিকেট
  10. খেলা
  11. চাকরী
  12. জাতীয়
  13. জেলা
  14. জেলা সংবাদ
  15. নিয়োগ

বাসচাপায় মোটরসাইকেল আরোহী ৩ জন নিহত

কুড়িগ্রাম প্রতিনিধি
জুলাই ২৯, ২০২৩ ১:৪২ পূর্বাহ্ণ
Link Copied!

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে দূরপাল্লার বাসচাপায় এক মোটরসাইকেলে থাকা ৩ জন আরোহী নিহত হয়েছেন। শুক্রবার দিবাগত রাত ১০টার দিকে কুড়িগ্রাম-ভূরুঙ্গামারী আঞ্চলিক মহাসড়কে উপজেলার আন্ধারীঝাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
এ সময় ঘাতক বাসটিকে আটক করা গেলেও চালক পলাতক রয়েছে। এ সময় প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। ফলে রাত ১১টা পর্যন্ত ওই রুটে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ ছিল।
নিহতরা হলেন- নাগেশ্বরী উপজেলার রামখানা ইউনিয়নের দক্ষিণ রামখানা গ্রামের বাসিন্দা আফতাব হোসেনের পুত্র সাগর (২৪), সোহরাব আলীর পুত্র সুমন (২৩) এবং শাহিন (২৫)।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ভূরুঙ্গামারী থেকে ঢাকাগামী এনা পরিবহনের একটি বাস বেপরোয়া গতিতে যাচ্ছিল। এ সময় কুড়িগ্রাম-ভূরুঙ্গামারী আঞ্চলিক মহাসড়কে আন্ধারীঝাড় এলাকায় বিপরীত দিক থেকে আসা ৩ জন আরোহীসহ একটি মোটরসাইকেলকে পিছন থেকে চাপা দেয়। ঘটনাস্থলেই ৩ জন নিহত হন।।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রুহুল আমিন বলেন, বাসটি নাগেশ্বরী থানার পুলিশ হেফাজতে রয়েছে। লাশ তাদের পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।