ঢাকাসোমবার, ১১ই মে ২০২৬ খ্রিস্টাব্দ
ঢাকাসোমবার, ১১ই মে ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইসিটি
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. ইসলাম
  7. এশিয়া
  8. কলাম
  9. ক্রিকেট
  10. খেলা
  11. চাকরী
  12. জাতীয়
  13. জেলা
  14. জেলা সংবাদ
  15. নিয়োগ

জমিজমা নিয়ে সংঘর্ষে একজন নিহত

সাইফুর রহমান শামীম,কুড়িগ্রাম
ফেব্রুয়ারি ৪, ২০২৪ ১২:৪৫ পূর্বাহ্ণ
Link Copied!

কুড়িগ্রামের উলিপুরে দীর্ঘদিনের জমিজমা সংক্রান্তের জের ধরে দু-পক্ষের সংঘর্ষে নুর হোসেন (৫৮) নামের একজনের মৃত্যু হয়েছে।

শনিবার (৩ ফেব্র“য়ারি) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন উলিপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ গোলাম মর্তুজা।
এর আগে দুপুরের দিকে উপজেলার ধরনিবাড়ী বাড়ি ইউনিয়নের মালতিবাড়ী এলাকায় এ ঘটনাটি ঘটেছে।

নিহত নুর হোসেন ওই ইউনিয়নের মালতিবাড়ী গ্রামের বাসিন্দা। এ ঘটনায় প্রতিপক্ষের জাফর আলী ও রাণু বাবু নামের দু-জনকে আটক করেছে উলিপুর থানা পুলিশ।

স্থানীয় জানান, নিহত নুর হোসেন ও প্রতিপক্ষের জাফর আলীদের সঙ্গে দীর্ঘদিন যাবৎ জমিজমা নিয়ে বিবাদ চলে আসছিল। এরই জের ধরে আজ জমিতে দুপক্ষের সংঘর্ষ বাদে। এতে নুর হোসেন নামের একজন নিহত হয়।

ওসি গোলাম মর্তুজা জানান, এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।