ঢাকামঙ্গলবার, ২৬শে মে ২০২৬ খ্রিস্টাব্দ
ঢাকামঙ্গলবার, ২৬শে মে ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইসিটি
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. ইসলাম
  7. এশিয়া
  8. কলাম
  9. ক্রিকেট
  10. খেলা
  11. চাকরী
  12. জাতীয়
  13. জেলা
  14. জেলা সংবাদ
  15. নিয়োগ

ভুট্টা ক্ষেতে গলাকাটা ক্ষতবিক্ষত ১ অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

কুড়িগ্রাম প্রতিনিধি
ফেব্রুয়ারি ৪, ২০২৪ ১২:৩০ পূর্বাহ্ণ
Link Copied!

কুড়িগ্রাম জেলা, ফুলবাড়ী উপজেলা ধরলা চরের পশ্চিম ধনীরাম গ্রামের ভুট্টা ক্ষেত থেকে ষাটোর্ধ্ব বয়সের অজ্ঞাত এক ব্যক্তির গলাকাটা ও মুখমণ্ডল ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করেছে ফুলবাড়ী থানা পুলিশ।

ভুট্টা ক্ষেতের মালিক স্থানীয় শাহ আলম জানান, শনিবার (০৩ ফেব্রুয়ারি) দুপুরে গবাদিপশুর ঘাস সংগ্রহের জন্য একদল মহিলা তার ভুট্টা ক্ষেতে প্রবেশ করে মরদেহটি দেখে এলাকাবাসীকে জানায়। পরে সরে জমিনে দেখা গেছে, ওই অজ্ঞাত মরদেহটির গলাকাটা এবং মুখমণ্ডলের চামড়াগুলো তুলে ফেলা হয়েছে।

পুলিশ ঘটনাস্থলে এসেছে মরদেহটি সুরতহাল করা হচ্ছে। এ রিপোর্ট লেখার সময় ঘটনাস্থলে মরদেহটি দেখার জন্য শত শত উৎসুক জনতা ভিড় করছেন। লাশের পরনে ট্রাউজারসহ লুঙ্গি এবং গায়ে লাল ও বাদামি রঙের একটি সুইটার রয়েছে।

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ প্রাণকৃষ্ণ দেবনাথ জানান, ঘটনা জানার পরপরই পুলিশ সেখানে পাঠানো হয়েছে। পরবর্তীতে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।