ঢাকামঙ্গলবার, ২১শে জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ
ঢাকামঙ্গলবার, ২১শে জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইসিটি
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. ইসলাম
  7. এশিয়া
  8. কলাম
  9. ক্রিকেট
  10. খেলা
  11. চাকরী
  12. জাতীয়
  13. জেলা
  14. জেলা সংবাদ
  15. নিয়োগ
আজকের সর্বশেষ সবখবর

ইজতেমার বাসে মুসুল্লি সেজে মাদক পাচারের সময় পুলিশের জালে আটক

সাইফুর রহমান শামীম , কুড়িগ্রাম
ফেব্রুয়ারি ১, ২০২৪ ৯:০২ অপরাহ্ণ
Link Copied!

কুড়িগ্রামে বিশ্ব ইজতেমার উদ্দেশ্যে মুসুল্লিদের নিয়ে ছেড়ে যাওয়া একটি রিজার্ভ বাসে মুসুল্লি সেজে মাদক পাচারের সময় গাঁজাসহ আঙুর হোসেন নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন নাগেশ্বরী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুপ কুমার সরকার।

এর আগে গতকাল বুধবার রাতে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, নাগেশ্বরী থানা পুলিশের একটি টিম গোপন তথ্যের ভিত্তিতে গতকাল রাতে নাগেশ্বরী বাসস্ট্যান্ড থেকে ছন্মবেশে বিশ্ব ইসতেমার রির্জাভ বাসে মুসুল্লি সেজে মাদক পরিবহন করে ঢাকার উদ্দেশ্যে যাওয়ার সময় ওই বাসের মুসিল্লিদের সহায়তায় নাগেশ্বরীর আঙ্করনগর (নতুন বাজার) গ্রামের মাদক কারবারি মোঃ আঙ্গুল হোসেন (৩০) ‘কে সাড়ে ১০ কেজি গাঁজাসহ হাতেনাতে গ্রেফতার করে পুলিশ।

কুড়িগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মোঃ রুহুল আমীন বলেন, গ্রেফতারকৃত মাদক কারবারি ছদ্মবেশে বিশ্ব ইসতেমার বাস ব্যবহার করে মাদক পরিবহনের চেষ্টা করেছিল। কিন্তু মুসিল্লিদের সহায়তায় নাগেশ্বরী থানা পুলিশের একটি টিমের অভিযানে তাকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।