ঢাকামঙ্গলবার, ২রা জুন ২০২৬ খ্রিস্টাব্দ
ঢাকামঙ্গলবার, ২রা জুন ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইসিটি
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. ইসলাম
  7. এশিয়া
  8. কলাম
  9. ক্রিকেট
  10. খেলা
  11. চাকরী
  12. জাতীয়
  13. জেলা
  14. জেলা সংবাদ
  15. নিয়োগ

বিজিবির অভিযানে মালিকবিহীন ৩১ টি ফোন আটক

Link Copied!

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় বিজিবি কর্তৃক সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে মালিকবিহীন ৩১টি ভারতীয় বিভিন্ন মডেলের ব্যবহৃত চোরাই মোবাইল ফোন আটক।

অদ্য ২০ ডিসেম্বর ২০২৪ তারিখ আনুমানিক ০৯:২০ ঘটিকায় মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধিনায়কের দেয়া তথ্যের ভিত্তিতে ও দিক নির্দেশনায় তেলকুপি বিওপির নায়েক মোঃ শাখাওয়াত হোসেন এর নেতৃত্বে একটি চৌকষ টহল দল সীমান্ত মেইন পিলার ১৮০ হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যান্তরে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন বিনোদপুর ইউনিয়নের জমিনপুর গ্রামে অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে টহলদল মালিকবিহীন ৩১টি ভারতীয় বিভিন্ন মডেলের ব্যবহৃত চোরাই মোবাইল ফোন আটক করতে সক্ষম হয়। চোরাই মোবাইল ফোনগুলো কাষ্টমস এ জমা দেয়ার কার্যক্রম চলমান।

এ ব্যাপারে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল গোলাম কিবরিয়া, বিজিবিএম বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।