ঢাকামঙ্গলবার, ২রা জুন ২০২৬ খ্রিস্টাব্দ
ঢাকামঙ্গলবার, ২রা জুন ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইসিটি
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. ইসলাম
  7. এশিয়া
  8. কলাম
  9. ক্রিকেট
  10. খেলা
  11. চাকরী
  12. জাতীয়
  13. জেলা
  14. জেলা সংবাদ
  15. নিয়োগ

অপারেশন ডেবিল হান্টের অভিযানে আ’লীগের তিন নেতা গ্রেফতার

মাসুম বিল্লাহ, শেরপুর বগুড়া
মার্চ ৪, ২০২৫ ৯:৩৫ অপরাহ্ণ
Link Copied!

বগুড়ার শেরপুর উপজেলায় হামলা, বিস্ফোরক দ্রব্য আইনে মামলায় আওয়ামী লীগের তিন নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত সোমবার রাতে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
আটককৃতরা হলেন, উপজেলার ম্যাচকান্দি গ্রামের মৃত দারোগ আলীর ছেলে সুঘাট ইউনিয়ন কৃষকলীগের সভাপতি বেলাল হোসেন (৫৭)। তাকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে।
উপজেলার মহিপুর গ্রামের আব্দুল হামিদের ছেলে উপজেলা যুবলীগের সদস্য আহসান হাবীব সুজন (৩৯) কে রাতে মহিপুর স্কুল মাঠ থেকে গ্রেপ্তার করা হয়েছে এবং মির্জাপুর ইউনিয়ন ৬ নং ওয়ার্ডের শ্রমিক লীগের সদস্য ফারুক সেখ (৪০)কে মির্জাপুর বাজার থেকে গ্রেফতার করা হয়েছে

শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম বলেন, অপারেশন ডেবিল হান্টের অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে রাতে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে মঙ্গলবারে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।