ঢাকাশুক্রবার, ১৭ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
ঢাকাশুক্রবার, ১৭ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইসিটি
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. ইসলাম
  7. এশিয়া
  8. কলাম
  9. ক্রিকেট
  10. খেলা
  11. চাকরী
  12. জাতীয়
  13. জেলা
  14. জেলা সংবাদ
  15. নিয়োগ
আজকের সর্বশেষ সবখবর

ডিএমপি কর্তৃক গুলিস্তান এলাকায় অবৈধ ভাসমান দোকান ও হকার উচ্ছেদে বিশেষ অভিযান

সংগৃহীত
মার্চ ৭, ২০২৫ ৫:৫০ পূর্বাহ্ণ
Link Copied!

ঢাকা মেট্রোপলিটন পুলিশ এর ট্রাফিক-মতিঝিল বিভাগ এর উদ্যোগে গুলিস্তান এলাকায় ভাসমান দোকান ও হকার উচ্ছেদে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

আজ (০৬ মার্চ ২০২৫ খ্রি.) দুপুর ২:০০ ঘটিকা হতে ৪:০০ ঘটিকা পর্যন্ত স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এস.এম.এম মহিদুর রহমান এর উপস্থিতিতে গুলিস্তান এলাকায় অবৈধ হকারদের বিরুদ্ধে এই বিশেষ অভিযান পরিচালিত হয়। উক্ত অভিযানে মতিঝিল ক্রাইম বিভাগ সার্বিক সহযোগিতা প্রদান করে। দুই ঘন্টা ব্যাপী এই বিশেষ অভিযানে পাঁচ জন হকারকে বিভিন্ন মেয়াদে দন্ড প্রদানের পাশাপাশি বিপুল সংখ্যক মালামাল জব্দ করা হয়।

উল্লেখ্য, অবৈধভাবে গড়ে তোলা ভাসমান দোকান ও হকারদের কারণে উল্লিখিত স্থানে যানবাহন ও পথচারীদের স্বাভাবিক চলাচলে বিঘ্ন ঘটছিলো। এই বিশেষ অভিযান পরিচালনার কারণে উক্ত এলাকায় পথচারীরা স্বচ্ছন্দে চলাচল করতে পারবে ও যানজট অনেকাংশে নিয়ন্ত্রণ করা সম্ভব হবে।

ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-মতিঝিল বিভাগ) মো. খালিদ বোরহান ও সহকারী পুলিশ কমিশনার (ট্রাফিক-মতিঝিল জোন) মো. শইমী ইমতিয়াজ এর প্রত্যক্ষ তত্ত্বাবধানে এই অভিযানে মতিঝিল ট্রাফিক বিভাগ ও মতিঝিল ক্রাইম বিভাগের বিভিন্ন স্তরের পুলিশ সদস্যবৃন্দ অংশগ্রহণ করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।