ঢাকাশুক্রবার, ১৭ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
ঢাকাশুক্রবার, ১৭ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইসিটি
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. ইসলাম
  7. এশিয়া
  8. কলাম
  9. ক্রিকেট
  10. খেলা
  11. চাকরী
  12. জাতীয়
  13. জেলা
  14. জেলা সংবাদ
  15. নিয়োগ
আজকের সর্বশেষ সবখবর

সাবেক এমপি আফতাব উদ্দিন রংপুরে গ্রেফতার

Link Copied!

৫ই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর আত্মগোপনে থাকা ডিমলা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও ডোমার ডিমলা আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) আফতাব উদ্দিন সরকারকে গোপন সংবাদের ভিত্তিতে রংপুরে গ্রেফতার করা হয়েছে।

বুধবার দিবাগত রাতে রংপুর মহানগরীর নিউ সেনপাড়ার একটি বাসা থেকে তাকে গ্রেফতার করেছেন রংপুর মেট্রোপলিটন পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর মেট্রোপলিটন পুলিশ (আরপিএমপি) কমিশনার মো. মজিদ আলী।

গ্রেফতারকৃত আফতাব উদ্দিন সরকার নীলফামারী-১ (ডোমার- ডিমলা) আসনের সাবেক সংসদ সদস্য। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার শান্তিপূর্ণ আন্দোলন প্রতিহত করতে অবৈধভাবে অর্থের জোগান, অস্ত্রের ব্যবহার, বলপ্রয়োগ, হামলা, হত্যার চেষ্টা ও নাশকতাসহ মাস্টার মাইন্ড হিসাবে তার বিরুদ্ধে তিনটি মামলা রুজু হয়েছে। এর মধ্যে রংপুর মহানগর কোতোয়ালি থানায় একটি হত্যা মামলাসহ নীলফামারী জেলায় দুইটি মামলা রয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, বুধবার দিবাগত রাত পৌনে ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে রংপুর মহানগর পুলিশ কমিশনার মো. মজিদ আলীর নেতৃত্বে নগরীর নিউ সেনপাড়া এলাকার একটি বাসায় অভিযান পরিচালনা করা হয়। সেখান থেকে নিকট আত্মীয়ের বাসায় আত্মগোপনে থাকা সাবেক সংসদ সদস্য আফতাব উদ্দিন সরকারকে গ্রেফতার করা হয়। পরে তাকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে কোতোয়ালি থানায় নিয়ে যায় পুলিশ। অভিযান পরিচালনার সময় কোতোয়ালি থানার ওসি আতাউর রহমান উপস্থিত ছিলেন।

এ বিষয়ে রংপুর মহানগর পুলিশ কমিশনার মজিদ আলী জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে একটি হত্যাসহ তার বিরুদ্ধে তিনটি মামলা রয়েছে। এসব মামলা তদন্তাধীন। তাকে গোপন সংবাদের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে। তিনটি মামলার মধ্যে একটি রংপুরে রয়েছে। ওই মামলায় তাকে গ্রেফতার দেখানো হবে।

বৃহস্পতিবার সকালে সাবেক এমপি আফতাব উদ্দিন সরকারকে আদালতে নেওয়া হবে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।

আফতাব উদ্দিন সরকার ২০১৪, ২০১৮ সালের একতরফা নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। এছাড়া ২০২৪ সালের ৭ জানুয়ারির ভোটারবিহীন একতরফা নির্বাচনেও নীলফামারী-১ আসনে এমপি নির্বাচিত হন ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।