ঢাকাবৃহস্পতিবার, ৩০শে এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
ঢাকাবৃহস্পতিবার, ৩০শে এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইসিটি
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. ইসলাম
  7. এশিয়া
  8. কলাম
  9. ক্রিকেট
  10. খেলা
  11. চাকরী
  12. জাতীয়
  13. জেলা
  14. জেলা সংবাদ
  15. নিয়োগ

দুর্বৃত্তদের হামলায় আহত বিএনপি’র সাবেক সভাপতি

মোঃ ইলিয়াস শেখ, সিনিয়র রিপোর্টার
ফেব্রুয়ারি ১৬, ২০২৬ ৩:৪০ অপরাহ্ণ
Link Copied!

পিরোজপুর সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মহিউদ্দিন মল্লিক নাসির এবং তার ভাতিজা শংকরপাশা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন দুর্বৃত্তদের অতর্কিত হামলায় গুরুতর আহত হয়েছেন। রোববার (১৫ ফেব্রুয়ারি) দিবাগত রাত আনুমানিক ১১টার দিকে এ হামলার ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে কাজ শেষে বাড়ি ফেরার পথে একদল সশস্ত্র দুর্বৃত্ত তাদের গতিরোধ করে। কোনো কিছু বুঝে ওঠার আগেই দুর্বৃত্তরা দেশীয় অস্ত্র দিয়ে তাদের ওপর হামলা চালায়। এতে মহিউদ্দিন মল্লিক নাসির ও রিয়াজ উদ্দিন শরীরের বিভিন্ন স্থানে জখম হয়ে রক্তাত্ব অবস্থায় রাস্তায় পড়ে থাকেন। হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করলে স্থানীয়রা তাদের উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে নিয়ে যায়।

পিরোজপুর জেলা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান, আহতদের শরীরে গভীর ক্ষত সৃষ্টি হয়েছে এবং প্রচুর রক্তক্ষরণ হয়েছে। প্রাথমিক চিকিৎসার পর তাদের শারীরিক অবস্থার অবনতি ঘটলে উন্নত চিকিৎসার জন্য রাতেই জরুরি ভিত্তিতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

এ ঘটনার খবর ছড়িয়ে পড়লে পুরো এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এলাকাবাসীর দাবি, অবিলম্বে এই ন্যাক্কারজনক হামলার সাথে জড়িত প্রকৃত অপরাধীদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে।

এ বিষয়ে পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানিয়েছেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং আলামত সংগ্রহ করা হচ্ছে। ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ জমা পড়েনি বলে জানা গেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।