বিশ্বম্ভর পুর উপজেলায়,কারেন্টের বাজার কর্তৃক আয়োজিত ইফতার মাহফিল, কারেন্টের বাজার ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয়, উক্ত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ (০৪) আসনের নির্বাচিত মাননীয় সংসদ সদস্য জনাব নুরুল ইসলাম (এমপি)মহোদয়,

আরো উপস্থিত ছিলেন, বিএনপি’র জেলা সাবেক সহ সভাপতি, আকবর হোসেন চেয়ারম্যান।
সুনামগঞ্জ জজ কোর্টের এডভোকেট মাসুক আলম, এডভোকেট শেরে নুর আলম,এডভোকেট কয়েস মিয়া,সুয়েল আহম্মদ, মুর্শিদ আলম , সোহেল আহমেদ, আরো অনেক নেতৃবৃন্দ। উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিশ্বম্ভরপুর,
উপজেলার সাবেক সাংগঠনিক সম্পাদক জনাব মোঃ নজরুল ইসলাম। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্বম্ভরপুর উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান, জনাব মোহাম্মদ হারুনুর রশিদ,
উপজেলা যুগ্ম আহবায়ক, মো:আশিকুর রহমান,আব্দুল করিম,ইদ্রিস আলি,আনার আহমদ,এমদাদুল ইসলাম,আকরাম হোসেন,ও বিশ্বম্ভরপুর উপজেলার বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
পরিশেষে মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ও স্বাধীনতা রক্ষার সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল পরিচালনা করেন, হযরত মাওলানা মোহাম্মদ রফিকুল ইসলাম সাহেব।।

