ঢাকাসোমবার, ১১ই মে ২০২৬ খ্রিস্টাব্দ
ঢাকাসোমবার, ১১ই মে ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইসিটি
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. ইসলাম
  7. এশিয়া
  8. কলাম
  9. ক্রিকেট
  10. খেলা
  11. চাকরী
  12. জাতীয়
  13. জেলা
  14. জেলা সংবাদ
  15. নিয়োগ

ঢাকা মহানগর প্রিন্টিং বাইন্ডিং শ্রমিক ইউনিয়নের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত

ইলিয়াস শেখ সিনিয়র রিপোর্টার
এপ্রিল ২৪, ২০২৬ ৯:৫০ অপরাহ্ণ
Link Copied!

ঢাকা মহানগর প্রিন্টিং ও বাইন্ডিং শ্রমিক ইউনিয়নের উদ্যোগে এক বিশেষ সাধারণ সভা আজ বিকাল ৪টায় আরামবাগ গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়নের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক জনাব হাবিবুল্লাহ মাহবুব।

প্রধান অতিথির বক্তব্যে তিনি সাভারের মর্মান্তিক রানা প্লাজা দুর্ঘটনায় নিহত শ্রমিকদের স্মরণ করে তাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং আহতদের প্রতি আন্তরিক সমবেদনা জানান। তিনি বলেন, শ্রমিকদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। একইসঙ্গে আগামী মহান মে দিবস উপলক্ষে আয়োজিত সমাবেশ ও র‍্যালিতে শ্রমিকদের ব্যাপক অংশগ্রহণের আহ্বান জানান।

সভায় সভাপতিত্ব করেন মানিক কাজী। সভাপতির বক্তব্যে তিনি উপস্থিত সকল সদস্যকে ধন্যবাদ জানিয়ে সংগঠনকে আরও শক্তিশালী ও বেগবান করতে ঐক্যবদ্ধ থাকার ওপর গুরুত্বারোপ করেন।

পরিশেষে, সকলকে ধন্যবাদ জানিয়ে সভাপতি সভার সমাপ্তি ঘোষণা করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।