ঢাকাবুধবার, ২২শে এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
ঢাকাবুধবার, ২২শে এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইসিটি
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. ইসলাম
  7. এশিয়া
  8. কলাম
  9. ক্রিকেট
  10. খেলা
  11. চাকরী
  12. জাতীয়
  13. জেলা
  14. জেলা সংবাদ
  15. নিয়োগ

মোটরসাইকেলসহ ৪ চোর গ্রেপ্তার

সংগৃহীত
এপ্রিল ২২, ২০২৬ ১:৪১ পূর্বাহ্ণ
Link Copied!

রাজধানীর রামপুরা থানা পুলিশ অভিযান চালিয়ে চোরচক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে এবং তাদের কাছ থেকে সাতটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করেছে।

পুলিশ জানায়, একটি চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধারের সূত্র ধরে অভিযান চালিয়ে নরসিংদী, নারায়ণগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়া জেলার বিভিন্ন এলাকায় ধারাবাহিক অভিযান পরিচালনা করা হয়। এতে গত ১৭ থেকে ২০ এপ্রিল পর্যন্ত চক্রের সদস্য মো. জহিরুল ইসলাম (৩৪), অলি উল্লাহ (২৮), সফিউল্লাহ খান (২৯) ও গাজী সাগর (২৭) গ্রেফতার হন।

ঘটনার সূত্রপাত হয় গত ১০ এপ্রিল, যখন মো. সাহাল বিন রফিক বনশ্রীর সি ব্লকে তার সুজুকি জিক্সার এসএফ মোটরসাইকেলটি রেখে গেলে তা চুরি হয়ে যায়। পরে তিনি রামপুরা থানায় মামলা দায়ের করেন।

সিসিটিভি ফুটেজ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় তদন্ত শুরু করে পুলিশ। ১৭ এপ্রিল নরসিংদীর পলাশ থানার ডাঙ্গা বাজার এলাকায় অভিযান চালিয়ে জহিরুল ইসলামকে গ্রেফতার করা হয় এবং চুরি যাওয়া মোটরসাইকেলটি উদ্ধার করা হয়।

তার দেয়া তথ্যের ভিত্তিতে পরবর্তী অভিযানে নারায়ণগঞ্জের আড়াইহাজার এলাকা থেকে অলি উল্লাহকে গ্রেপ্তার করা হয় এবং তার কাছ থেকে একটি এপাচি আরটিআর মোটরসাইকেল উদ্ধার করা হয়। এরপর ব্রাহ্মণবাড়িয়া ও নরসিংদীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আরও চারটি মোটরসাইকেল উদ্ধার করা হয় এবং একটি মোটরসাইকেল বিক্রয় কেন্দ্রের মালিক সফিউল্লাহ খানকে গ্রেপ্তার করা হয়।

সবশেষে সফিউল্লাহর দেয়া তথ্যের ভিত্তিতে গাজী সাগরকে গ্রেপ্তার করা হয় এবং তার কাছ থেকে একটি ইয়ামাহা এমটি-১৫ মোটরসাইকেল উদ্ধার করা হয়।

পুলিশ জানিয়েছে, এই চক্রটি দীর্ঘদিন ধরে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে মোটরসাইকেল চুরি করে দেশের বিভিন্ন জেলায় বিক্রি করে আসছিল। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।