ঢাকাশনিবার, ১লা আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ
ঢাকাশনিবার, ১লা আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইসিটি
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. ইসলাম
  7. এশিয়া
  8. কলাম
  9. ক্রিকেট
  10. খেলা
  11. চাকরী
  12. জাতীয়
  13. জেলা
  14. জেলা সংবাদ
  15. নিয়োগ
আজকের সর্বশেষ সবখবর

ঢাকায় প্রিন্টিং বাইন্ডিং শ্রমিক ইউনিয়নের মে দিবস পালন

ইলিয়াস শেখ সিনিয়র রিপোর্টার
মে ১, ২০২৬ ২:৫২ অপরাহ্ণ
Link Copied!

আজ ১ মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে ঢাকা মহানগর প্রিন্টিং বাইন্ডিং শ্রমিক ইউনিয়ন এর উদ্যোগে এক র‍্যালী পূর্ব সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন ইউনিয়নের সভাপতি হাবিবুল্লাহ মাহবুব। সভাপতির বক্তব্যে তিনি মহান মে দিবসের সংক্ষিপ্ত তাৎপর্য তুলে ধরেন এবং শ্রমিক আন্দোলনের ঐতিহাসিক গুরুত্ব স্মরণ করেন। বিশেষভাবে নারী শ্রমিকদের উল্লেখযোগ্য অংশগ্রহণের প্রশংসা করে তিনি বলেন, শ্রমক্ষেত্রে তাদের সক্রিয় ভূমিকা আন্দোলনকে আরও শক্তিশালী করেছে।

তিনি ন্যায়সংগত মজুরি, নিরাপদ কর্মপরিবেশ ও শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানান।

সমাবেশটি সঞ্চালনা করেন ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ মানিক কাজী। সমাবেশ শেষে একটি বর্ণাঢ্য র‍্যালী নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।