ঢাকাসোমবার, ৮ই জুন ২০২৬ খ্রিস্টাব্দ
ঢাকাসোমবার, ৮ই জুন ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইসিটি
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. ইসলাম
  7. এশিয়া
  8. কলাম
  9. ক্রিকেট
  10. খেলা
  11. চাকরী
  12. জাতীয়
  13. জেলা
  14. জেলা সংবাদ
  15. নিয়োগ

রাইস মিলে আগুন ও পুকুরে বিষ প্রয়োগ

Link Copied!

টাঙ্গাইলের ধনবাড়ী পৌর শহরের চরভাকুড়া গ্রামে ৬ জুন গভীর রাতে ভয়াবহ এক ন্যাক্কারজনক ঘটনা সৃষ্টি করেছে একদল দুর্বৃত্তরা।

ধনবাড়ী ফায়ার সার্ভিসের টিম ঘটনা স্থলে পৌঁছার আগেই রাইস মিলটি পুড়ে ছাই হয়ে যায়। স্থানীয়রা জানান,রাইস মিলটিতে প্রায় ১০/১২ জন কৃষক এর ধান এবং ভুট্টা ৪০ মণ পুড়ে ধংস হয়ে যায়।

স্থানীয় বাসিন্দা আবু বক্কর সিদ্দিক এর মালিকানাধীন রাইস মিল কারখানায় পেট্রোল দিয়ে আগুন লাগিয়ে দেয় দুর্বৃত্তরা।

আগুনে রাইসমিলটি ধংস হয় এবং রাইস মিলের সামনেই তার পুকুরে বিষ প্রয়োগ করে দ্রুত পালিয়ে যায়। এতে দুই লক্ষ্যাধিক টাকার ক্ষতি হয়।

এই ঘটনায় এলাকায় চরম আতঙ্ক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। এলাকাবাসীর দাবি, এটি একটি পরিকল্পিত হামলা এবং এর সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।ঘটনার পর পরই ঘটনাস্থল পরিদর্শন করেন ধনবাড়ী উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ এম. আজিজুর রহমান।

তিনি বলেন, এটি একটি জঘন্য ও ন্যাক্কারজনক ঘটনা। আমরা এর সুষ্ঠু তদন্ত এবং দোষীদের আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবি জানাই।

এসময় উপস্থিত ছিলেন ধনবাড়ী থানার এস.আই
মো: আরিফ হোসেন। তিনি জানান,

“ঘটনার সঠিক তদন্ত চলমান রয়েছে। জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।