ঢাকাবৃহস্পতিবার, ২৭শে আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ
ঢাকাবৃহস্পতিবার, ২৭শে আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইসিটি
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. ইসলাম
  7. এশিয়া
  8. কলাম
  9. ক্রিকেট
  10. খেলা
  11. চাকরী
  12. জাতীয়
  13. জেলা
  14. জেলা সংবাদ
  15. নিয়োগ
আজকের সর্বশেষ সবখবর

সপ্তম শ্রেণির ছাত্রী নিখোঁজ: প্রেমের প্রলোভনে নিয়ে যাওয়ার অভিযোগ

Link Copied!

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার ফলকন উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির এক ছাত্রী নিখোঁজ হওয়ার ঘটনায় এলাকায় উদ্বেগ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পরিবারের অভিযোগ, প্রেম ও বিয়ের প্রলোভন দেখিয়ে স্থানীয় এক প্রসাধনী ব্যবসায়ী ওই ছাত্রীকে সঙ্গে নিয়ে গেছেন।

নিখোঁজ শিক্ষার্থীর নাম ঝুমান্না আক্তার। তিনি ফলকন উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী। তাঁর পিতা হাফিজুল্লাহ।
পরিবার সূত্রে জানা যায়, গতকাল দুপুরের পর থেকে ঝুমান্না আক্তার নিখোঁজ রয়েছেন। সম্ভাব্য বিভিন্ন স্থানে আত্মীয়-স্বজন ও পরিচিতদের কাছে খোঁজ নিয়েও তাঁর কোনো সন্ধান পাওয়া যায়নি।

পরিবারের অভিযোগ, ফলকন বোর্ড অফিস এলাকার একটি কসমেটিকস দোকানের ব্যবসায়ী মো. আল আমিন হোসেন হৃদয় (পিতা: নুর নবী, মাতা: কহিনুর) কৌশলে ঝুমান্নার সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। পরে বিয়ের আশ্বাস দিয়ে তাকে নিজের সঙ্গে নিয়ে যান বলে দাবি করেন স্বজনরা।

পরিবারের সদস্যরা জানান, ঝুমান্না আক্তার এখনও অপ্রাপ্তবয়স্ক এবং ফলকন উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী। তাঁকে কোথায় নেওয়া হয়েছে বা বর্তমানে তিনি কী অবস্থায় আছেন, সে বিষয়ে তারা কোনো তথ্য জানেন না। এমনকি তাঁদের মধ্যে বিয়ে হয়েছে কি না, সেটিও নিশ্চিত হওয়া যায়নি।

এ ঘটনায় শিক্ষার্থীর পরিবার সংশ্লিষ্ট প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছে। তারা দ্রুত ঝুমান্না আক্তারকে উদ্ধার, ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং অভিযোগের সত্যতা প্রমাণিত হলে অভিযুক্তের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।