ঢাকামঙ্গলবার, ১১ই আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ
ঢাকামঙ্গলবার, ১১ই আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইসিটি
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. ইসলাম
  7. এশিয়া
  8. কলাম
  9. ক্রিকেট
  10. খেলা
  11. চাকরী
  12. জাতীয়
  13. জেলা
  14. জেলা সংবাদ
  15. নিয়োগ
আজকের সর্বশেষ সবখবর

ঝড়ের তাণ্ডব, বাবার চোখের সামনেই ডুবে গেল ছেলে

মঞ্জুরুল হক সুজন, রাজশাহী ব্যুরো
আগস্ট ১১, ২০২৬ ৩:৫৭ অপরাহ্ণ
Link Copied!

নাটোরের নলডাঙ্গায় হালতির বিলে মাছ ধরতে গিয়ে আকস্মিক ঝড় ও উত্তাল ঢেউয়ের কবলে পড়ে নৌকা থেকে ছিটকে পানিতে পড়ে বাবা-ছেলে। বাবা প্রাণে বাঁচলেও পানিতে ডুবে মারা গেছেন ছেলে।

নিহত যুবকের নাম মো. সদু ইসলাম (৩০)। তিনি উপজেলার ৩ নম্বর খাজুরা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বামন গ্রামের হবি প্রামাণিকের (৬০) ছেলে। এ ঘটনায় তাঁর বাবা হবি প্রামাণিক আহত হয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (১১ আগস্ট) ভোর ৫টার দিকে হালতির বিলে মাছ শিকারের জন্য নৌকা নিয়ে যান হবি প্রামাণিক ও তাঁর ছেলে সদু ইসলাম। মাছ ধরার একপর্যায়ে হঠাৎ ঝড় শুরু হলে বিলের পানি উত্তাল হয়ে ওঠে। তীব্র ঢেউয়ের ধাক্কায় নৌকা থেকে ছিটকে পানিতে পড়ে যান বাবা ও ছেলে।

এ সময় আহত হবি প্রামাণিক অন্য একটি নৌকায় আশ্রয় নিতে সক্ষম হলেও পানিতে তলিয়ে যান সদু ইসলাম। পরে স্থানীয়রা জাল দিয়ে প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে তাঁর মরদেহ উদ্ধার করেন।

স্থানীয়রা জানান, হবি প্রামাণিক ও তাঁর ছেলে সদু ইসলাম মাছ শিকার করে জীবিকা নির্বাহ করতেন। আকস্মিক এ দুর্ঘটনায় পরিবার ও এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইব্রাহিম খলিল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় আইনি প্রক্রিয়া শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।