রাজধানীর মেয়র হানিফ ফ্লাইওভারে মোটরসাইকেল আরোহীদের লক্ষ্য করে নতুন ধরনের অপরাধের অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, দুর্বৃত্তরা ফ্লাইওভারের এক পাশ থেকে অন্য পাশে নাইলনের সুতা টাঙিয়ে বাইকারদের গতি রোধের চেষ্টা করছে। এতে যেকোনো সময় ভয়াবহ দুর্ঘটনা ও প্রাণহানির আশঙ্কা তৈরি হয়েছে।
স্থানীয়দের দাবি, দ্রুতগতিতে চলা মোটরসাইকেল নাইলনের সুতায় আটকে নিয়ন্ত্রণ হারালে চালক সড়কে ছিটকে পড়তে পারেন। এরপর সেই সুযোগে ছিনতাইয়ের ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা প্রকাশ করছেন তারা।
উল্লেখ্য, মেয়র হানিফ ফ্লাইওভার অতীতেও মোটরসাইকেল দুর্ঘটনার জন্য আলোচনায় এসেছে। সড়ক নিরাপত্তা নিয়ে বিশেষজ্ঞরা দীর্ঘদিন ধরেই সেখানে কার্যকর নিরাপত্তা ব্যবস্থা জোরদারের পরামর্শ দিয়ে আসছেন।
১ আগস্ট ২০২৬ আনুমানিক বিকাল ৪:০০ ঘটিকায় মোঃ সোহাগ নামের এক বাইকার এই ঘটনার শিকার হয়।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
