ঢাকাসোমবার, ৩রা আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ
ঢাকাসোমবার, ৩রা আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইসিটি
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. ইসলাম
  7. এশিয়া
  8. কলাম
  9. ক্রিকেট
  10. খেলা
  11. চাকরী
  12. জাতীয়
  13. জেলা
  14. জেলা সংবাদ
  15. নিয়োগ
আজকের সর্বশেষ সবখবর

তরুণীকে অচেতন করে সংঘবদ্ধ ধর্ষণ: ধারণ করা ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি

Link Copied!

লক্ষ্মীপুরের কমলনগরে স্প্রে ছিটিয়ে অচেতন করে অটোরিক্সাযাত্রী এক তরুণীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি প্রকাশ করলে ঘটনার সময় ধারণ করা ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয় ভুক্তভোগী তরুণীটিকে। এঘটনায় নির্যাতনের শিকার তরুণীর পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের দুই দিন পার হয়ে গেলেও পুলিশ এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেননি।

থানায় দায়ের হওয়া মামলার এজাহার সূত্রে জানা গেছে, উপজেলার হাজিরহাট ইউনিয়নের চরজাঙ্গালীয় এলাকার বাসিন্দা ওই তরুণী স্থানীয় করুনানগর বাজারে একটি ডায়াগনস্টিক সেন্টারে রিসিপসনিস্ট পদে চাকুরি করছেন। ২৭ জুলাই অপরিচিত এক নম্বর থেকে উপজেলার চরফলকন এলাকার ফরিদ আহাম্মদের ছেলে মো. রবিন (২৪) তরুণীটির মুঠোফোনে কল দেয়। এসময় রবিন তাকে পছন্দ করার কথা উল্লেখ করে বিভিন্নভাবে উত্ত্যক্ত করে।

এদিকে মঙ্গলবার সন্ধ্যায় তরুণী ডায়াগনস্টিক সেন্টারের ডিউটি শেষ করে বাড়ি ফেরার উদ্দেশ্যে একটি অটোরিক্সায় উঠেন। অটোরিক্সাটি হাজিরহাট মেঘনা সিনেমা হল এলাকায় পৌঁছালে সেটিতে থাকা যাত্রী রবিন ও রাকিব তরুণীর মুখে স্প্রে ছিটিয়ে দেন। এতে অচেতন হয়ে পড়লে তারা তরুণীটিকে হাজিরহাট ইউনিয়নের দক্ষিণ চরজাঙ্গালীয়া এলাকার আর্টিস কিল্লা সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন একটি পরিত্যক্ত বাড়িতে নিয়ে যায়।

পরে তারা তরুণীটিকে হাত-মুখ বেঁধে পালাক্রমে ধর্ষণ করে। রাত সাড়ে ১০টার দিকে জ্ঞান ফিরলে তরুণী নিজেকে এ অবস্থায় দেখতে পান। এসময় সে তার কাছে রবিন ও রাকিব ছাড়াও আরও চার যুবককে ইয়াবা সেবনরত অবস্থায় দেখেন।

একপর্যায়ে অনেক আকুতি-মিনতি করে কাউকে বিষয়টি না বলার শর্তে তরুণী তাদের কবল হতে সেখান থেকে ছাড়া পান। এসময় রবিন তরুণীটিকে ঘটনা প্রকাশ করলে ওইসময়ে ধারণ করা ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেন। পরে তরুণী বিষয়টি পরিবারকে জানালে তার মা বাদি হয়ে শুক্রবার রাতে রবিন ও রাকিবের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে থানায় মামলা দায়ের করেন।

নির্যাতনের শিকার তরুণী জানান, সম্প্রতি স্বামীর সঙ্গে বিবাহ বিচ্ছেদ হওয়ায় এক পুত্র সন্তান নিয়ে তিনি বাবার বাড়িতে বসবাস করছেন। জীবিকার তাগিদে একটি ডায়াগনস্টিক সেন্টারে চাকুরি নিয়ে কোনো মতে জীবন-যাপন করে আসছিলেন। কিন্তু রবিন নামে ওই যুবক তার জীবনে সর্বনাশ ঢেকে এনেছে। সংঘবদ্ধ ধর্ষণের শিকার হওয়ার পর ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকিসহ রবিন ও তার সহযোগীদের বিভিন্ন ধরনের হুমকি-ধমকিতে তারা এখন চরম আতঙ্কে রয়েছেন। তাই অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারসহ ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন তিনি।

এব্যাপারে কমলনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফরিদুল আলম জানান, ইতোমধ্যে নির্যাতনের শিকার তরুণীর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের ধরতে পুলিশের চেষ্টা অব্যাহত রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।