ঢাকাশনিবার, ৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
ঢাকাশনিবার, ৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইসিটি
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. ইসলাম
  7. এশিয়া
  8. কলাম
  9. ক্রিকেট
  10. খেলা
  11. চাকরী
  12. জাতীয়
  13. জেলা
  14. জেলা সংবাদ
  15. নিয়োগ
আজকের সর্বশেষ সবখবর

আরামবাগ হাই স্কুলে অফিস সহকারীর বিরুদ্ধে নারী শিক্ষকদের ভয়ভীতি প্রদর্শনসহ একাধিক অভিযোগ

সিনিয়র রিপোর্টার
নভেম্বর ৬, ২০২৬ ৯:৫৯ পূর্বাহ্ণ
Link Copied!

শিক্ষকদের ‘স্যার’ বলতে বাধ্য করা, অধ্যক্ষ ও সাবেক অধ্যক্ষকে চাপ প্রয়োগের অভিযোগ; কারণ দর্শানোর নোটিশ

রাজধানীর ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান আরামবাগ হাই স্কুল অ্যান্ড কলেজে অফিস সহকারী বাসেদ মজুমদারের বিরুদ্ধে নারী শিক্ষকদের সঙ্গে অশোভন আচরণ,

অঙ্গভঙ্গির মাধ্যমে ভয়ভীতি প্রদর্শন এবং সরকারি পরিদর্শন ও নিরীক্ষা কার্যক্রমে বাধা সৃষ্টির চেষ্টাসহ একাধিক গুরুতর অভিযোগ উঠেছে। শুধু তাই নয়।

প্রতিষ্ঠানের শিক্ষকদের তাঁকে ‘স্যার’ বলে সম্বোধন করতে বাধ্য করা এবং বর্তমান ও সাবেক অধ্যক্ষকে ভয়ভীতি, চাপ ও পেশিশক্তির প্রভাব খাটিয়ে অন্যায় কাজে বাধ্য করার অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে।

জানা গেছে, গত ৪ অক্টোবর থেকে ৮ অক্টোবর ২০২৬ পর্যন্ত শিক্ষা মন্ত্রণালয়ের পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) একটি পরিদর্শন ও নিরীক্ষা কার্যক্রম আরামবাগ হাই স্কুল অ্যান্ড কলেজে পরিচালিত হয়।

এ সময় ৭ অক্টোবর সংশ্লিষ্ট পরিদর্শকের কাছে অফিস সহকারী বাসেদ মজুমদারের বিরুদ্ধে লিখিত অভিযোগ দাখিল করা হয়।

অভিযোগের পরিপ্রেক্ষিতে গত ২৭ অক্টোবর ২০২৬ তারিখে প্রতিষ্ঠানের অধ্যক্ষ খান মো. কামরুজ্জামান স্বাক্ষরিত একটি কারণ দর্শানোর নোটিশ বাসেদ মজুমদারকে দেওয়া হয়। নোটিশে উল্লেখ করা হয়, ডিআইএর পরিদর্শন ও নিরীক্ষা চলাকালে নারী সহকর্মীদের সঙ্গে অশোভন অঙ্গভঙ্গি প্রদর্শনের মাধ্যমে ভয়ভীতি দেখিয়ে সরকারি কাজে বাধা প্রদানের চেষ্টা করেছেন তিনি। এ বিষয়ে সাত দিনের মধ্যে লিখিত ব্যাখ্যা দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।

অভিযোগে আরও বলা হয়েছে, একজন অফিস সহকারী হয়েও প্রতিষ্ঠানের শিক্ষকদের কাছ থেকে ‘স্যার’ সম্বোধন আদায় করতে বাধ্য করার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে।

একই সঙ্গে প্রতিষ্ঠানের বর্তমান ও সাবেক অধ্যক্ষকে ভয়ভীতি প্রদর্শন, চাপ সৃষ্টি এবং পেশিশক্তির প্রভাব খাটিয়ে অন্যায় কাজে বাধ্য করার অভিযোগও উত্থাপিত হয়েছে।

একটি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক ও কর্মচারীদের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা, পেশাগত শৃঙ্খলা এবং নিরাপদ কর্মপরিবেশ বজায় থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেখানে নারী শিক্ষকদের ভয়ভীতি প্রদর্শন এবং শিক্ষকদের ওপর প্রভাব বিস্তারের মতো অভিযোগ কোনোভাবেই হালকাভাবে দেখার সুযোগ নেই।

এ ঘটনায় সংশ্লিষ্ট মহলে প্রশ্ন উঠেছে, একজন অফিস সহকারীর বিরুদ্ধে এমন গুরুতর অভিযোগের সুষ্ঠু তদন্ত ও প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে কি না। অভিযোগের প্রতিটি বিষয় নিরপেক্ষভাবে যাচাই করে সত্যতা পাওয়া গেলে বিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণের দাবি উঠেছে।

তবে অভিযুক্ত বাসেদ মজুমদারের বক্তব্য এবং শিক্ষা মন্ত্রণালয়ের পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তাদের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া গেলে তা প্রকাশ করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।