ঢাকাসোমবার, ৪ঠা মে ২০২৬ খ্রিস্টাব্দ
ঢাকাসোমবার, ৪ঠা মে ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইসিটি
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. ইসলাম
  7. এশিয়া
  8. কলাম
  9. ক্রিকেট
  10. খেলা
  11. চাকরী
  12. জাতীয়
  13. জেলা
  14. জেলা সংবাদ
  15. নিয়োগ

নিয়ম না মানলে পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচল বন্ধ

admin
এপ্রিল ১৮, ২০২৩ ৩:৫১ অপরাহ্ণ
Link Copied!

শর্ত দিয়ে পদ্মা সেতুতে সাময়িকভাবে মোটরসাইকেল চলাচলের অনুমতি দিয়েছে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ। কিন্তু সেই শর্ত ভাঙলে মোটরসাইকেল চলাচলের এ সুযোগ বাতিল করা হবে বলেও জানানো হয়েছে। মঙ্গলবার (১৮ এপ্রিল) সন্ধ্যায় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার শেখ ওয়ালিদ ফয়েজের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২০ এপ্রিল সকাল ৬টা থেকে কিছু শর্ত সাপেক্ষে পদ্মা সেতু দিয়ে সাময়িকভাবে মোটরসাইকেল চলাচলের অনুমতি দেয়া হয়েছে। নির্ধারিত টোল দিয়ে সর্বোচ্চ ৬০ কিলোমিটার গতিতে সেতু পারাপার হতে পারবে। মোটরসাইকেলের জন্য নির্ধারিত টোলবুথ ও নির্ধারিত লেন ব্যবহার করতে হবে। কোনো অবস্থাতেই নির্ধারিত লেন পরিবর্তন করা যাবে না। ওভারটেকও করা যাবে না। চালক ও আরোহীকে হেলমেটসহ প্রয়োজনীয় নিরাপত্তা সামগ্রী ব্যবহার করতে হবে। কোনো অবস্থাতেই সেতুর উপর দাঁড়ানো বা ছবি তোলা যাবে না। চালকসহ সর্বোচ্চ দুইজন মোটরসাইকেলে চড়তে পারবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।