ঢাকারবিবার, ৩১শে মে ২০২৬ খ্রিস্টাব্দ
ঢাকারবিবার, ৩১শে মে ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইসিটি
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. ইসলাম
  7. এশিয়া
  8. কলাম
  9. ক্রিকেট
  10. খেলা
  11. চাকরী
  12. জাতীয়
  13. জেলা
  14. জেলা সংবাদ
  15. নিয়োগ

পাঁচবিবি উপজেলার সীমান্ত এলাকা থেকে মাদকসহ এক ব্যবসায়ী আটক

Link Copied!

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ধরন্জী ইউনিয়নের সীমান্তবর্তী পূর্ব উচনা এলাকা হইতে ৩০ (ত্রিশ) বোতল ফায়ারডিল সহ একজন(০১) মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)পুলিশ।

গ্রেফতারকৃত হলেন জয়পুরহাট সদর উপজেলার দোগাছী ইউনিয়নের রাঘবপুর গ্রামের মোঃ আবু তাহের এর ছেলে মোঃ ছাব্বির হোসেন (১৭)

মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান পরিচালনা ডিউটি চলাকালীন সময় গোপন সংবাদের ভিত্তিতে জয়পুরহাট জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ নুরে আলম এর দিক নির্দশনায় গোয়ান্দা শাখার ভারপ্রপ্ত কর্মকর্তা ওসি (ডিবি) শাহেদ আল মামুনের নেতৃত্বে পাঁচবিবি উপজেলার ধরন্জী ইউনিয়নের পূর্ব উচনা এলাকা হইতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের এসআই (নিঃ) মোঃ সাগর সরকার,এএসআই(নিঃ) মোঃ আকতার হোসেন, ও সঙ্গীয় ফোর্সসহ তাকে মাদকসহ হাতেনাতে গ্রেফতার করে।

গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি (ডিবি) শাহেদ আল মামুন জানান গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে পাঁচবিবি থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।