ঢাকাবুধবার, ৩রা জুন ২০২৬ খ্রিস্টাব্দ
ঢাকাবুধবার, ৩রা জুন ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইসিটি
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. ইসলাম
  7. এশিয়া
  8. কলাম
  9. ক্রিকেট
  10. খেলা
  11. চাকরী
  12. জাতীয়
  13. জেলা
  14. জেলা সংবাদ
  15. নিয়োগ

বগুড়ায় পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী সহ আটক ১২

রাশেদ, বিশেষ প্রতিনিধিঃ
জানুয়ারি ২৬, ২০২৪ ১২:৪৭ পূর্বাহ্ণ
Link Copied!

বগুড়ার কাহালুতে মাদক ব্যবসায়ী, জুয়ারি এবং ওয়ারেন্টভুক্ত নারী আসামি সহ ১২ জনকে আটক করেছে পুলিশ।
২৫ জানুয়ারি (বৃহস্পতিবার) দুপুরে উপজেলার খিয়ার ভুগইল গ্রামের মৃত হুজুর আলীর ছেলে শহিদুল ইসলাম (২৪) কে ১ হাজার পিচ নেশা জাতীয় ট্যাবলেট সহ এবং সকাল ৬ টায় উপজেলার দামগাড়া এলাকার মৃত আঃ হামিদের ছেলে কামরুজ্জামান (৪৩) কে ৫০০ পিচ নেশা জাতীয় ট্যাবলেট সহ আটক করা হয়েছে বলে নিশ্চিত করেছেন কাহালু থানার ওসি (তদন্ত) আশরাফুল আলম।
তিনি আরও জানান, কাহালু থানা পুলিশের আলাদা এক অভিযানে জামগ্রাম ইউনিয়নের পানাই এলাকার হবিবর রহমানের ছেলে শামীম হোসেন (৪০)এর বাড়ি থেকে জুয়া মামলার আসামী পানাই এলাকার মৃত ওসমান আলীর ছেলে জাহাঙ্গীর আলম (৫২), একই এলাকার আবু তাহের এর ছেলে মানিক (২৮), বাঘোপাড়ার লোকমান হাকিমের ছেলে রাজু প্রাং (৩৮), হবিবর রহমানের ছেলে শামীম হোসেন (৪০), ভাগজোড় কালিপাড়ার হারুন অর রশিদ এর ছেলে শুভ (২৬) কে ০২ সেট তাস সহ আটক করা হয়। এসময় তাদের কাছে থেকে ১,১১০/- টাকা জব্দ করা হয়।
এছাড়াও সিআর সাজা ওয়ারেন্টভুক্ত আসামী লোহাজাল এলাকার বদিয়ার রহমান এর মেয়ে আসমা খাতুন, সিআর ওয়ারেন্টভুক্ত আসামী শিকলওড় এলাকার জাহাঙ্গীর আলমের স্ত্রী রেহেনা বেগম, ভেটিসোনাই এলাকার নাজিম উদ্দিন এর মেয়ে নাজমা বেগম কে আটক করেছে পুলিশ।
একইসাথে ফৌঃ কাঃ বিঃ আইনের ১৫১ ধারায় হাজরাদিঘী এলাকার মৃত খয়বর আলীর ছেলে মামুনুর রশিদ পিন্টু ((৪৫), খোরশেদ আলমের ছেলে নুরনবী (৩০) আটক করা হয়।
কাহালু থানার অফিসার ইনচার্জ মোঃ সেলিম রেজা জানান, আসামিদের বিরুদ্ধে পৃথক পৃথক মামলা রুজু করে আদালতে পাঠানো হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।