ঢাকামঙ্গলবার, ২রা জুন ২০২৬ খ্রিস্টাব্দ
ঢাকামঙ্গলবার, ২রা জুন ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইসিটি
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. ইসলাম
  7. এশিয়া
  8. কলাম
  9. ক্রিকেট
  10. খেলা
  11. চাকরী
  12. জাতীয়
  13. জেলা
  14. জেলা সংবাদ
  15. নিয়োগ

১০২৪ পিস ইয়াবাসহ দুই পেশাদার মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি

সংগৃহীত
মার্চ ৬, ২০২৫ ৪:৪৫ পূর্বাহ্ণ
Link Copied!

রাজধানীর হাতিরঝিল থেকে ১০২৪ পিস ইয়াবাসহ দুই চিহ্নিত পেশাদার মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিএমপির ডিবি-গুলশান বিভাগ। গ্রেফতারকৃতদের নাম হলো-মোসা. হালিমা বেগম (৬০) ও মোসা. ইয়াসমিন (২৫)।

মঙ্গলবার (০৪ মার্চ ২০২৫ খ্রি.) রাত ১০:৩০ ঘটিকায় হাতিরঝিল থানাধীন নূরজাহান টাওয়ার এর সামনে অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়।

ডিবি গুলশান বিভাগ সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ডিএমপির হাতিরঝিল থানাধীন নূরজাহান টাওয়ার এর সামনে রাস্তার পাশে ফুটপাতের উপর হতে হালিমা ও ইয়াসমিনকে গ্রেফতার করা হয়। পরে আইনানুগ প্রক্রিয়ায় তাদের দেহ তল্লাশি করে বিশেষ ব্যবস্থায় রক্ষিত অবস্থায় ১০২৪ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় হাতিরঝিল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

ডিবি সূত্র আরো জানায়, গ্রেফতারকৃত হালিমা ও ইয়াসমিন পেশাদার মাদক কারবারি চক্রের সক্রিয় সদস্য। উদ্ধারকৃত ইয়াবা তারা বিক্রয়ের জন্য নিজ হেফাজতে রেখেছিল মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।