ঢাকাশনিবার, ৭ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
ঢাকাশনিবার, ৭ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইসিটি
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. ইসলাম
  7. এশিয়া
  8. কলাম
  9. ক্রিকেট
  10. খেলা
  11. চাকরী
  12. জাতীয়
  13. জেলা
  14. জেলা সংবাদ
  15. নিয়োগ
আজকের সর্বশেষ সবখবর

মাদক মামলায় ০৫ বছরের সাজা ওয়ারেন্টভুক্ত আসামি কিং রুবেল আটক

সংগৃহীত
জানুয়ারি ২১, ২০২৬ ১১:৫৬ অপরাহ্ণ
Link Copied!

১। র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‍্যাব-১০ এর একটি আভিযানিক দল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সাজাপ্রাপ্ত পলাতক আসামি মোঃ রুবেল @ কিং রুবেল (৩০)’কে মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর থানাধীন হরপাড়া এলাকা থেকে গ্রেফতার করেছে।

২। গোপন সংবাদের ভিত্তিতে এবং আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তায় অদ্য ২১/০১/২০২৬ তারিখ সন্ধ্যা অনুমান ১৯.১৫ ঘটিকার সময় র‍্যাব-১০, সিপিসি-২ শ্রীনগর ক্যাম্প এর একটি আভিযানিক দল মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর থানাধীন হরপাড়া এলাকায় একটি পরিকল্পিত অভিযান পরিচালনা করে। অভিযানে শ্রীনগর থানার মামলা নং-১৫(৪)১৬, ধারা- ১৯৯০ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন এর ১৯(১) ধারার অন্তর্গত টেবিলের ৯(খ) এর ০৫ বছর সশ্রম কারাদন্ড ও ১,০০০/- টাকা অর্থদন্ড অনাদায়ে আরো ০৬ মাসের বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত পরোয়ানাভুক্ত পলাতক আসামি মোঃ রুবেল @ কিং রুবেল (৩০), পিতা- মোঃ দেলোয়ার হোসেন @ ঝান্টু, সাং- শ্রীনগর কলেজ গেইট, থানা- শ্রীনগর, জেলা- মুন্সিগঞ্জ’কে গ্রেফতার করা হয়।

৩। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি স্বীকার করে যে, সে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে বিভিন্ন এলাকায় আত্মগোপন করে ছিল। গ্রেফতারকৃত আসামি’কে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।