নাটোর জেলার বড়াইগ্রাম উপজেলার বাহিম আলী আশ্রয়ণ প্রকল্প এলাকার সামনে তোতা নামে এক ব্যক্তির বাড়িতে অভিযান চালিয়ে প্রায় ২২ লিটার চোলাই মদ তৈরির উপকরণ এবং ১০ লিটার চোলাই মদ জব্দ করেছে প্রশাসন।
অভিযান চলাকালে জব্দকৃত চোলাই মদ ও মদ তৈরির উপকরণ ঘটনাস্থলেই ধ্বংস করা হয়।

এ সময় তোতা নামে অভিযুক্ত ব্যক্তিকে আটক করা হয় এবং তার বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
উপজেলা প্রশাসনের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সার্বিক সহযোগিতা প্রদান করে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
