নাটোরের বড়াইগ্রাম উপজেলা বিএনপি ও বনপাড়া পৌর বিএনপি সহ সকল অঙ্গ সংগঠনের উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির সাবেক চেয়ারপার্সন এবং বর্তমান প্রধানমন্ত্রী তারেক জিয়ার মাতা মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বিকেলে বনপাড়া কলেজ হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও বনপাড়া পৌর বিএনপির সাবেক সভাপতি অধ্যক্ষ এম লুৎফর রহমান।
পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সরদারের সভাপতিত্বে ও পৌর যুবদলের সাংগঠনিক সম্পাদক হাফিজ সালমানের সঞ্চালনায় অনুষ্ঠিত এ আলোচনা সভায় প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও ১নং জোয়াড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী আকবর। এছাড়া ও বক্তব্য রাখেন বনপাড়া পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক খলিলুর রহমান গাজী, পৌর বিএনপির সাবেক আইন বিষয়ক সম্পাদক এ্যাড. মো. শহীদুল্লাহ,
উপজেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক শরিফুর রহমান সুজন, বনপাড়া পৌর বিএনপির ৭ নং ওয়ার্ড সভাপতি আকতার হোসেন, বনপাড়া পৌর ছাত্রদলের সদস্য সচিব সোহেল রেজা, সাবেক যুগ্ম আহ্বায়ক রাকিব সরদার, সাবেক ছাত্র নেতা ইফতেখার আলম মন। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বনপাড়া পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক হোসেন আলী ফকির, সাবেক যুগ্ম সম্পাদক আল মামুন সিরাজ, বনপাড়া পৌর কৃষক দলের আহ্বায়ক মমতাজউদ্দিন শেখ, যুগ্ম আহ্বায়ক মন্তাজ শেখ,
পৌর তাঁতী দলের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম আমিন, পৌর বিএনপি নেতা সাইফুল ইসলাম গাজী, পৌর বিএনপির সাবেক প্রচার সম্পাদক আবু বক্কর সিদ্দিক, পৌর জাসাসের সভাপতি আলমগীর হোসেন আলম, পৌর বিএনপির ১ নং ওয়ার্ড সভাপতি আব্দুল বারী, ২ নং ওয়ার্ড সভাপতি ইউসুফ আলী পাঠান, ৯ নং ওয়ার্ড সভাপতি রবিউল ইসলাম মৃধা, ১২ নং ওয়ার্ড সভাপতি ইউসুফ আলী, ৩ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, যুবদলের অন্যতম নেতা কামরুজ্জামান রাজ, খন্দকার শরীফুল ইসলাম লাল সহ বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা।
